Skip to main content

Proyas Manobik Unnayan Society

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন এবং সভা পরিচালনা করেন পরিচালক মুখলেছুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আলম ও ফারুক আহমেদ এবং সকল আঞ্চলিক ব্যবস্থাপক, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ।
সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।